প্রিন্ট এর তারিখঃ Oct 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 18, 2026 ইং
দিঘলিয়ার লাখোহাটি বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

এস এম মেহেদী হাসান, দিঘলিয়া:
আসন্ন ইউনিয়ন নির্বাচনকে ঘিরে দিঘলিয়া উপজেলা বারাকপুর ইউনিয়নের লাখোহাটি উত্তর পাড়া বিএনপির আয়োজনে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার ১৮ সেপ্টেম্বর মফিজুল মোড়লের সভাপতিত্বে হেমায়েত হোসেন চোধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান মিন্টু, সভাপতি দিঘলিয়া উপজেলা বিএনপি। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন,শাফি উদ্দিন মোল্লা সভাপতি বারাকপুর ইউনিয়ন বিএনপি, মোঃ আলম চৌধুরী সাধারণ সম্পাদক বারাকপুর ইউনিয়ন বিএনপি, স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দল যাকে প্রার্থী হিসেবে বেছে নেবেন আমরাও তার সাথে থাকব,এবং দলের প্রতি আমাদের আনুগত্য থাকব।
এসময় আরো উপস্থিত ছিলেন, রবিউল চৌধুরী, তরিকুল শরীফ, জালাল মুন্সি, মিজান ডাক্তার, রউফ শেখ,ইলিয়াজ মোল্লা সহ বিভিন্ন ওয়ার্ড থেকে ছুটে আসা শত শত নেতা কর্মী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আজকের যায় যায় বেলা